বিভিন্ন শাক-সবজির গুণাগুণ ও উপকারিতা
শাক-সবজি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অপরিহার্য অংশ। এগুলো আমাদের স্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ শাক-সবজি খাওয়ার মাধ্যমে আমরা প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট পেয়ে থাকি। নিয়মিত শাক-সবজি খাওয়ার ফলে শরীর সুস্থ থাকে, বিভিন্ন রোগের ঝুঁকি কমে এবং হজম শক্তি ভালো থাকে।
আজ আমরা কিছু জনপ্রিয় শাকসবজির গুণাগুণ ও উপকারিতা নিয়ে আলোচনা করবো।
1.পালং শাক
- গুণাগুণ: পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন A, C, K, আয়রন এবং ফোলেট, যা রক্তস্বল্পতা দূর করতে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
- উপকারিতা: এই শাক চোখের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।
2. মেথি শাক
- গুণাগুণ: মেথি শাক হজমে সহায়ক, এতে রয়েছে আয়রন, ভিটামিন C এবং ফাইবার।
- উপকারিতা: এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, কোলেস্টেরল কমায় এবং যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য মেথি শাক খাওয়া অত্যন্ত উপকারি।
3.বাঁধাকপি
- গুণাগুণ: বাঁধাকপি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ একটি সবজি, এতে রয়েছে ভিটামিন C এবং ফাইবার।
- উপকারিতা: এটি হজমের প্রক্রিয়া উন্নত করে, কোলেস্টেরল কমায় এবং শরীরকে ডিটক্সিফাই করতে সহায়তা করে। এছাড়া বাঁধাকপির আরো অনেক উপকারিতা রয়েছে। যেমন- রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি, হজমে সাহায্য করা, ওজন কমাতে সাহায্য করে, হৃদরোগ প্রতিরোধ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ক্যান্সার প্রতিরোধ, ত্বক ও চুলের জন্য উপকারী ইত্যাদি।
4.পুঁই শাক
- গুণাগুণ: পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, লোহা, ক্যালসিয়াম এবং জলীয় উপাদান। পুঁইশাকে প্রচুর আঁশ থাকে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে থাকা ভিটামিন এ এবং সি ত্বকের রোগজীবাণু দূর করে, শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে।
- উপকারিতা: প্রবাদের আছে – শাকের রাজা পুঁই, মাছের রাজা রুই। দেশের জনপ্রিয়, সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম হচ্ছে পুঁইশাক। আমাদের বাজারে প্রায় সারাবছরই পুঁইশাক পাওয়া যায়। নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাক এক দিকে রোগ প্রতিরোধ করে অন্যদিকে ত্বকের সৌন্দর্যও বাড়ায়।
5.শালগম শাক
- গুণাগুণ: শালগম শাকে রয়েছে ভিটামিন K, A, এবং C, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।
- উপকারিতা: এটি অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ সম্পন্ন এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এছাড়া ক্যান্সার প্রতিরোধ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, দৃষ্টিশক্তি বৃদ্ধি, পেটের সমস্যা দূর করে এবং ওজন ঠিক রাখে।
6.সর্ষে শাক
- গুণাগুণ: সর্ষে শাকে রয়েছে ভিটামিন A, C এবং K, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া এতে রয়েছে পটাসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস, রিবোফ্লেভিন ও কপার।
- উপকারিতা: এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তচাপ কমাতে সহায়তা করে, বিভিন্ন রোগপ্রতিরোধ করে, হৃদপিন্ড ভাল রাখে, হাড় ক্ষয় রোধ করে, দেহের দূষিত পদার্থ দ্রুত বের করে দেয়, দৃষ্টিশক্তি ভাল রাখে, মস্তিককে ভাল রাখে।
7.ধনিয়া পাতা
- গুণাগুণ: ধনিয়া পাতায় রয়েছে অনেক সাস্থ্য উপকারিতা। এটি আমাদের অতি পরিচিত এবং জনপ্রিয় খাদ্য হিসেবে ব্যবহার হয়ে আসছে। ধনিয়া পাতা তরকারিতে এবং ভেজেও খাওয়া যায়। এটি নানা ধরনের পুষ্টি উপাদান, ভিটামিন, খনিজ, এবং অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ। এতে রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন, ভিটামিন সি, ভিটামিন বি২ ইত্যাদি।
- উপকারিতা: কিডনি সুস্থ রাখে, ডায়বেটিস নিয়ন্ত্রণ করে, রক্তস্রাবের সমস্যা দূর করে, রক্তে সুগারের মাত্রা কমায়, মুখে আলসার নিরাময় করতেও এটি উপকারি,দৃষ্টিশক্তি বাড়ায়, হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
8.চিচিঙ্গা শাক
- গুণাগুণ: এতে রয়েছে- পানি, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যালসিয়াম।
- উপকারিতা: এটি হজম শক্তি বৃদ্ধি করে, ত্বকের জন্য উপকারী এবং শরীরের অতিরিক্ত পানি বের করে দেয়, হৃদযন্ত্রের জন্য উপকারি, ক্যানসার প্রতিরোধ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ায়, নতুন চুল গজাতে সাহায্য করে, কফ ও কাশি দূর করে, জ্বর সারিয়ে তোলে, হজম শক্তি বাড়ায়, শরীরের বিষাক্ত উপাদান দূর করে, হাড় ও দাঁত মজবুত করে, এসিডিটি দূর করে, লিভারের রোগ সারায় ইত্যাদি।
9.কলমি শাক (Water spinach)
- গুণাগুণ: কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর জলীয় উপাদান এবং অ্যান্টি-অক্সিডেন্ট। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ,সি, ভিটামিন বি৯, ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি।
- উপকারিতা: এটি কিডনি এবং লিভারের স্বাস্থ্য ভালো রাখে এবং পেটের সমস্যা দূর করতে সহায়তা করে, হার্ট ভাল রাখে, ক্যান্সার প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি বাড়ায়।
10.কচু শাক (Taro leaves)
- গুণাগুণ: কচু শাকে রয়েছে- ভিটামিন এ, সি, বি৯, আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফাইবার, ম্যাগনেসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট, শর্করা, লৌহ, ভিটামিন বি১ এবং বি২, স্নেহ ও চর্বি, খাদ্যশক্তি ইত্যাদি।
- উপকারিতা: এটি হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, রাতকানা রোগ প্রতিরোধ করে, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, মুখ ও ত্বকের রোগ প্রতিরোধ করে, ক্যান্সার প্রতিরোধ, দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে, হৃদরোগ ও স্ট্রোক হতে প্রতিরোধ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং জ্বর কমাতেও সাহায্য করে।


